Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চলতি বছরে ১,৫০০শ কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে চলতি বছর ১৫শত কিলোমিটার খাল খনন করা হবে। ৫ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে লালমনিরহাট জেলায়।

খালগুলো খনন হলে যে বনায়ন করা হবে যার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লাভ্যাংশ ভোগ করবেন। খালের উপরিভাগের পানিতে হবে কৃষি কাজ, মাছ চাষ ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে।

বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসুচির উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে কাল খনন শুরু হয়েছে।

ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এ খাল খনন কর্মসুচি গ্রহন করেছিলেন। তিনি নিজে সারাদেশে ঘুরে খাল খনন করেন। এটি মুলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প। এসময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।