Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগত অর্থ বিতরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বলেন,“পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাব কাজ করে যাচ্ছি।”

জানা গেছে, নড়াইল-২ সংসদীয় আসনের ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা সমভাবে বিতরণ করা হচ্ছে। এছাড়া ৭০০টি শাড়ি অসহায় ও দুস্থ নারীদের মাঝে বিতরণ করা হচ্ছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।