Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করলেন কৃষকদল নেতা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসনাত আলম(রাজিব ভূঁইয়া)

১৮ই মার্চ বুধবার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি কয়েক হাজার মানুষকে সাথে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ এডভোকেট এমএ মান্নান উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তাদের দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন বলে এলাকায় ব্যাপক আওয়াজ রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।