বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে একটি কাভার্ড ভ্যানের চাপায় রিক সূত্রধর (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামধোরতপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি দামধোরতপি গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, ব্যস্ততম সড়কটি দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দুপুরের দিকে দামধোরতপি গ্রামের মিন্টু মিয়ার ছেলে সড়কটি পার হয়ে বাজারে যেতে চাইলে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়া একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে শিশুর মাথার এক পাশ থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এই ঘটনার খবর জানাজানি হলে গোবিন্দগঞ্জে ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে জনতা। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী উল্লাহ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।