নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকগণ দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে তাহলে জাতির দূরদশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলের লায়লা মুনতাজেরিন দিনা। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির(২০২৬-২০২৭) অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে সাবেক সভাপতি রনি মোহাম্মদ ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণের মাধ্যমে এ অনুষ্ঠান হয।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন – প্রেসক্লাবের সহ সভাপতি আমিরুল ইসলাম নয়ন , যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।
এসময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন ,সিআরপিসিটির সাবেক সভাপতি – আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্ ,পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক – শামসুজ্জামান জামান ,বিএনপি যুগ্ম আহবায়ক – আব্দুল হাকিম মিনহাজ ,মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি – মোশাররফ হোসাইন
কাজা দো বাংলাদেশের সভাপতি- রনি হোসাইন
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি – মাসুম আহমদ, অনুষ্ঠানের স্পন্সর ইউরো এশিয়ার স্বত্বাধিকারীরা -শরীফ আহছান। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররাম জামে মসজিদের সভাপতি – কায়েস আহমদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিলফন্তেসের বিশিষ্ট ফারুক শিকদার, পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব (মেম্বার ) ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইকাবাল আহমদ কাঞ্চন ,শাহিন আহমদ। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ,যুগ্ম সম্পাদক আবুল হাসান আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ,প্রচার সম্পাদক আর এ এহসান , আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু।
এছাড়া পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনন সহ বিভিন্ন শহরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দুই বছর মেয়াদের জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহমেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (বাংলানিউজ২৪ডটকম)এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।
যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ) পর্তুগাল প্রতিনিধি মোঃ এনামুল হক খান।
