Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, সকালে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সেই লাইনে এরইমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন।

এর আগে বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।