Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী ভাবনা

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ও কয়েকটি ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিষয়টি ঘিরে ট্রল ও বুলিংয়েরও শিকার হয়েছেন তিনি। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ভাবনা জানান, যে ভিডিওটি ছড়ানো হচ্ছে তা আসলে একটি মঞ্চনাট্যের অংশ। সেখানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন। নাচের পোশাকে করা সেই পারফরম্যান্সকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার যে ছবিগুলো ভাইরাল হয়েছে, সেগুলো একটি ঈদের বিশেষ অনুষ্ঠানের অংশ বলে উল্লেখ করেন ভাবনা। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং সেখানে কী আলোচনা হয়েছে, তা সহজেই যাচাই করা সম্ভব।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ভাবনা বলেন, একজন শিল্পী হিসেবে তিনি কখনো কারো কাছ থেকে কোনো সুবিধা নেননি। তবুও তাকে বুলিং, অপমানসহ নানা নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

রাজনৈতিক পরিচয় নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, তাকে রাজনৈতিক পরিচয়ে ট্যাগ করার কোনো মানে নেই। তিনি নিজেকে একজন শিল্পী হিসেবেই দেখেন এবং সবার সঙ্গে কাজ করতে চান—যেমন একজন ব্যবসায়ী বা চাকরিজীবী কাজ করে থাকেন।

রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে সেখানে অংশ নেবেন বলেও জানান তিনি। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন ভাবনা।

সবশেষে ভক্তদের কাছে তার অনুরোধ, তাকে যেন স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয়। ছবি আঁকা, কবিতা লেখা ও অভিনয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ চান তিনি।

ভাবনার ভাষায়, রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। ছিলোও না। ভবিষ্যতে হলে অবশ্যই আপনারা জানবেন। আমি কেবলমাত্র একজন শিল্পী হয়ে থাকতে চাই। অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দেন। ছবি আঁকতে দেন। কবিতা লিখতে দেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।