Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ইসরায়েলি বৃহৎ অস্ত্র কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান Elbit Systems-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো সন্ত্রাসবাদী যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

চেক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনাটি একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় পরিচালিত হচ্ছিল। শুক্রবার ভোরে সংঘটিত এই অগ্নিসংযোগে কারখানার একাধিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

এদিকে, ‘আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। বার্তা আদান-প্রদানের অ্যাপ Telegram-এ এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, “ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।”

গোষ্ঠীটি আরও দাবি করে, তারা ইসরায়েলের সঙ্গে সহযোগী আন্তর্জাতিক শক্তিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত।

উল্লেখ্য, এলবিট সিস্টেমস ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সূত্র: Al Jazeera




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।