বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফের এক সঙ্গে টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ফের এক সঙ্গে টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ দুজনেই এ প্রজন্মের তারকা। হলিউডে তাদের জনপ্রিয়তা ও দাপট কম নয়। যদিও চলচ্চিত্রে সেভাবে জুটি হননি তারা। ২০১৯ সালে কেবল ‘আ রেইনি ডে ইন নিউ ইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাদের।

 সাত বছর পর ফের এক সিনেমায় টিমোথি ও সেলেনা। তবে এবার তাদের পর্দায় দেখা যাবে না, বরং কণ্ঠ দিয়ে অভিনয় করবেন তারা। প্রভাবশালী প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’-এর নতুন ছবি ‘নট অ্যালোন’-এ কণ্ঠাভিনয় করবেন দুজনে। এ প্রতিষ্ঠান থেকেই এর আগে ‘ডেসপিকেবল মি’ ও ‘সুপার মারিও ব্রাদার্স’-এর মতো ছবি হয়েছে।

ভ্যারাইটির প্রতিবেদন বলছে, এটি হবে টিমোথি শ্যালামের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। তিনি কণ্ঠ দেবেন জো নামের এক অন্তর্মুখী রকেট মেকানিক চরিত্রে; যে একা ও শান্ত জীবনযাপন করে। অন্যদিকে সেলেনা গোমেজ অভিনয় করবেন ফ্রান চরিত্রে, যিনি একজন মেধাবী অ্যাস্ট্রো-বোটানিস্ট এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-জ্বালানিচালিত রকেট তৈরির কাজে ব্যস্ত। 

গল্পে জো ও ফ্রান একটি যুগান্তকারী রকেট উৎক্ষেপণের প্রস্তুতির সময় একে অপরের কাছাকাছি আসে। তবে তাদের সম্পর্কের জটিলতা আরও বেড়ে যায় যখন ডাঙ্ক, ওয়েলি ও শির্ম নামে তিন দুষ্টু কিন্তু আদুরে ভিনগ্রহবাসী জোর বাড়িতে আশ্রয় নেয়। ছবিটিতে আরো কন্ঠ দেবেন রব ব্রাইডন, ডায়ান মরগান, জেমি ডিমেট্রু ও ব্রেট গোল্ডস্টেন। একাধিক অভিজ্ঞ অ্যানিমেশন নির্মাতার যৌথ পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। প্রযোজনা করছেন ক্রিস মেলেদান্দ্রি। আগামী বছরের ১৬ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});