বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটি গঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি ও ভাবধারা এবং জাতীয়তাবাদী মতাদর্শ কে ত্বরান্বিত করতে শিক্ষাবিদ ও সাংবাদিক সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা কে আহবায়ক এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক আজাদ আলীকে সদস্যসচিব করে জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ এর পক্ষ থেকে গত ২২ জুন ২০২৬ ইং তারিখে দেয়া এক বিশেষ পত্রে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট,কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে, বিশিষ্ট সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব মোঃ তাইজুল ইসলাম যুগ্ম (আহ্বায়ক), বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গুলজার হোসেন (নির্বাহী সদস্য), বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার মোঃ ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও  বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গোলাম মোস্তফা বাবলু ( নির্বাহী সদস্য) ও বিশিষ্ট নাট্য-নৃত্য শিল্পী মোছাঃ আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।

কমিটি গঠিত হওয়ার পর দিন গত ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট,কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের  নবগঠিত জেলা কমিটির জেলা আহবায়ক ও অনুষ্ঠিত সভার সভাপতি  অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রম কে গতিশীল এবং সমাজের সকল স্তরের মানুষকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করে তোলার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});