বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জ গোয়াল ঘর থেকে গভীর রাতে ১০ টি গরু চুরি, মালিকের আহাজারি

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

মেহেন্দিগঞ্জ গোয়াল ঘর থেকে গভীর রাতে ১০ টি গরু চুরি, মালিকের আহাজারি

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের রুকুন্দির চরে গভীর রাতে একটি খামার থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রায় ৭০ বছর বয়সী খামারি মোকলেস হালাদার।

মোকলেস হাওলাদার কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় গরু চোরেরা তার খামারে প্রবেশ করে গোয়াল ঘরে থাকা ১৩টি গরুর মধ্যে ৩ টি গরু রেখে ১০টি গরু চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে খামারে গিয়ে গরুগুলো না পেয়ে তিনি হতবাক হয়ে পড়েন। পরে আশপাশে খোঁজাখুঁজি করে গরুর কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়দের অবগত করেন। এই গরুগুলোই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। 

সন্তান মারা যাওয়ার পরে গরু লালন পালন করে বিক্রি করে কোনরকম সংসার চালাতেন তিনি। গরুগুলো চুরি হয়ে যাওয়ার ফলে সর্বস্ব হারিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা জানান,মোকলেস হাওলাদার দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার জীবিকা নির্বাহের জন্য প্রধান অবলম্বন ছিল এই গবাদিপশু। কয়েক বছর আগে তার সৌদি প্রবাসী ছেলে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই পরিবারের আর্থিক সংকট ও অভাব-অনটন নেমে আসে। 

এমন পরিস্থিতিতে খামারের অধিকাংশ গরু চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});