Dhakainfo24
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

ঢাকা ইনফো২৪
মার্চ ২১, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুজতবা খামেনি

মুজতবা খামেনি

ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। 

লিখিত বার্তায় তিনি শান্তি, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানান। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায়, নতুন নেতা হিসেবে এটিই মুজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বার্তা, যা ইরানি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। বার্তাটি এমন সময় প্রচারিত হল যখন দেশটির সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়লের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে ।

এর আগে গত সোমবার বিশেষজ্ঞদের পরিষদের বৈঠকে তাকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরে মুজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে সরকারের বিভিন্ন শাখা, বিচার বিভাগ, নিরাপত্তা ও সামরিক সংস্থাসহ রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো তার নেতৃত্বের প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে বলে রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।