বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কলমাকান্দায় আদিবাসীদের বুনো খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কলমাকান্দায় আদিবাসীদের বুনো খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিদিন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ০)

কলমাকান্দায় আদিবাসীদের বুনো খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

X

কলমাকান্দায় আদিবাসীদের বুনো খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বনবেড়া গ্রামে বনলতা নারী সংগঠনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় আদিবাসীদের বুনো খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের অর্থ সম্পাদক জনাব সুজিপ্ত হাজং, চন্দ্রডিংগা এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক পরিমল রেমা এবং বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীর।

বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় এবং ইউপি সদস্য জনাব মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় মোট ৮টি স্টলে ২৯ প্রজাতির বুনো শাক-সবজি ও খাদ্য উপাদান প্রদর্শন করা হয়। প্রদর্শিত বুনো খাদ্যসমূহের পরিচিতি ও ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন নন্দিতা হাগিদক ও অর্চনা রেমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বুনো খাদ্য শুধু পুষ্টির গুরুত্বপূর্ণ উৎসই নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক খাদ্যাভ্যাসের কারণে হারিয়ে যেতে বসা এসব দেশীয় ও বুনো খাদ্যকে সংরক্ষণ, চর্চা ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।

মেলার শেষাংশে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});