শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সচেতন নাগরিক সমাজ গাজীপুর সদর উপজেলার সমন্বয়ক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য আব্দুল বাতেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য   জাহাঙ্গীর সিকদার, কাওছার আহমেদ মোল্লা, ইউনিয়ন যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্র দলের সভাপতি ( ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষণার পরে নতুন করে ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠিত হয়। আয়তনের দিক থেকে ছোট হলেও শিল্পায়নের কারণে এই উপজেলায় বাড়তি লোকের বসবাস রয়েছে। 

উপজেলা গঠনের পরেও এই এলাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখানে নেই কোন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র ভরসা। 

বক্তারা আরও বলেন,গাজীপুর সদর উপজেলার প্রশাসনিক সকল কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের পুরনো অফিস থেকে। যেখানে সরকারি সুযোগ সুবিধা পেতে পোহাতে হয় ভোগান্তি।  আমরা এই ভোগান্তির অবসান চাই। আমাদের দাবী  নিজ উপজেলায় প্রসাশনিক ভবনসহ ৫০ শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জোর দাবি জানাচ্ছি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});