শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে সাজা, ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে সাজা, ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে একযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের বিশেষ অভিযানে চারজন মাদকসেবী ও কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

এর আগে সকালে উপজেলার বড়নগর বাইপাস মোড়, ফুলদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলা দায়ের করা হয়। একই আইনে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলেও কোনো অর্থদণ্ড করা হয়নি।

দণ্ডপ্রাপ্তরা হলেন-কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিপন, বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের মো. পনির রাজার ছেলে মো. শরীফ রাজ এবং একই ইউনিয়নের মাজুখান গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বি। শিপনকে বড়নগর বাইপাস মোড়ের মুনশুরপুর এলাকা থেকে এবং অপর দুইজনকে ফুলদী বাজার থেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার এএসআই শামীম শেখ এবং বেঞ্চ সহকারী সামসুন নাহার সিমু উপস্থিত ছিলেন।

এদিকে কালীগঞ্জ থানার পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ফুলদী এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. হোসেন আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফুলদী গ্রামের মৃত টুমু ফকিরের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কালীগঞ্জ থানায় মামলা (নং-২৫) দায়ের করা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত তিনজনকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারিকে আদালতের মাধ্যমে গাজীপুরে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘কালীগঞ্জে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});