শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের টঙ্গীত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে শনিবার  টঙ্গীতে এক বর্ণাঢ্য মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

র‍্যালিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি শুরুর আগে টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। 

এছাড়া বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহার ইসলাম মোল্লা।গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ নেয়ামত উল্লাহ শাকের, অর্থ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, গাজীপুর সিটি করপোরেশন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, ৫৩ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী এস এম মান্নান, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এডঃ মোঃ শাহিন মিয়া, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এস এম জাহিদ প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, “গাজীপুরে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। বিশেষ করে টঙ্গী এলাকায় ছিনতাই, রাহাজানি ও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে মাদকের সরাসরি সম্পর্ক রয়েছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানকেও একযোগে কাজ করতে হবে।” 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “পরিকল্পিত ভাবে যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে তাদের ধ্বংস করার অপচেষ্টা চলছে। দেশের ভবিষ্যৎ রক্ষায় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রত্যেকের দায়িত্ব রয়েছে মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করার। জনগণ একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বান আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।”

বক্তব্য শেষে টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে। র‍্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

র‍্যালি ও সমাবেশে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, যুবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। যুব বিভাগের সভাপতি জিয়া উর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});