শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে ভালোবেসে ‘আর্জেন্টিনা বাস’ বানালেন পরিবহন মালিক!

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

মেসিকে ভালোবেসে ‘আর্জেন্টিনা বাস’ বানালেন পরিবহন মালিক!

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ০)

আর্জেন্টিনা বাস

X

আর্জেন্টিনা বাস

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশজুড়ে যখন সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়তে শুরু করেছে, তখন শেরপুরের নালিতাবাড়ীতে দেখা গেছে এক ব্যতিক্রমী আয়োজন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে একটি যাত্রীবাহী বাসকে পুরোপুরি আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া (মাকসিম)।

নীল-সাদা রঙে মোড়ানো বাসটির দুই পাশে শোভা পাচ্ছে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক Lionel Messi এর বিশাল ছবি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনা দলের জার্সি পরেই সড়কে ছুটে চলছে বাসটি। এই অনন্য সাজসজ্জা ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও আকৃষ্ট করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে রাজধানী ঢাকার মহাখালীর উদ্দেশে যাত্রা করে এবং রাত ৮টায় আবার নালিতাবাড়ীতে ফিরে আসে। সড়কে চলাচলের সময় বাসটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন বাসটির ছবি ও ভিডিও।

আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, সাধারণত বিশ্বকাপের সময় বাড়ি বা পতাকা সাজানোর দৃশ্য দেখা যায়। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো সত্যিই ব্যতিক্রমী একটি উদ্যোগ। তিনি জানান, এই বিশেষ বাসে ভ্রমণের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি ও তার বন্ধুরা।

নালিতাবাড়ী শহরের বাসিন্দা বিপ্লব দে বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। তবে এভাবে কোনো যাত্রীবাহী বাসকে ফুটবল দলের রঙে সাজানোর ঘটনা আগে দেখেননি। বাসে মেসির ছবি দেখে তার কাছে ফুটবলের প্রতি মানুষের আবেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের মতে, বিশ্বকাপ ঘিরে প্রতিবছর নানা ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি এলাকায় নতুন আকর্ষণ তৈরি করেছে। অনেকের কাছে এটি এখন ফুটবল উন্মাদনার প্রতীক হয়ে উঠেছে।

বাসটির মালিক গোলাম কিবরিয়া জানান, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এমন উদ্যোগ নিয়েছেন। তার ভাষায়, দল ভিন্ন হতে পারে, কিন্তু খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসার বন্ধন তৈরি করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});