রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এ কর্মসূচির উদ্বোধন করে।

এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ৫ কেজি এমওপি (MOP) সার এবং ৫ কেজি ডিএপি (DAP) সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার, সবজি বীজ ও সার, লেবুর চারা, গাছজাতীয় ফসলের চারা, জৈব সার, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন আরও বাড়াতে সহায়তা করা হবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});