রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

ক্যাম্পেইনের উদ্বোধনকালে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এটি শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে। উপজেলার একটি শিশুও যেন এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি অভিভাবকদের নিজ নিজ শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, স্বাস্থ্যসেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইমামুল আরেফিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান সাহাবুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});