সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ক্ষমা চেয়ে বিদায় নিলেন দক্ষিণ কোরিয়া কোচ

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমা চেয়ে বিদায় নিলেন দক্ষিণ কোরিয়া কোচ

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ০)

দক্ষিণ কোরিয়ার বিদায়ী কোচ হং মিয়ুং-বো।

X

দক্ষিণ কোরিয়ার বিদায়ী কোচ হং মিয়ুং-বো।

চেকিয়াকে হারিয়ে দারুণ শুরুর পর পথ হারাল দক্ষিণ কোরিয়া। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে, ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে। উত্তর আমেরিকা বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ালেন হং মিয়ুং-বো।

সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়ে, ৫৭ বছর বয়সি কোচ বলেছেন, কঠিন সিদ্ধান্তটা তাকে নিতেই হল। যারা কোরিয়া ফুটবলকে ভালোবেসেছেন এবং সবসময় সমর্থন জুগিয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আজ, আমি কোরিয়ার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তারপরও আমি কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। এজন্য আমি আর কোন কারণ বিবেচনা করিনি। আমার বিশ্বাস ছিল, আমাকে দেওয়া দায়িত্ব শেষ পর্যন্ত পূরণ করাই আমার কাজ। কিন্তু মানুষ যে প্রত্যাশা করেছিল, আমি তা পূরণ করতে পারিনি।’

২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সমানের বিদায়ে পর মিয়ুং-বো দায়িত্ব নেন দক্ষিণ কোরিয়ার। তার হাত ধরে টানা ১১তম বারের মতো বিশ্বকাপের মঞ্চে আসে দলটি। চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়ার শুরুটাও হয় আশা জাগানিয়া। কিন্তু পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচেই ১-০ ব্যবধানে হারে ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দলটি।

৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় হয় দক্ষিণ কোরিয়া। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় নকআউট পর্বে ওঠা সেরা আট তৃতীয় দলের একটি হতে পারেনি। তাতে গ্রুপ থেকে ছিটকে যায় তারা।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});