সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নকআউটে ‘ভিন্ন মানসিকতার’ প্রয়োজন দেখছেন মরক্কো কোচ

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

নকআউটে ‘ভিন্ন মানসিকতার’ প্রয়োজন দেখছেন মরক্কো কোচ

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : ০)

: দলের সঙ্গে মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি (মাঝে)।

X

: দলের সঙ্গে মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি (মাঝে)।

গ্রুপ পর্বে তিনবার সুযোগ পাওয়া গেলেও নকআউটে স্রেফ এক ম্যাচেই গড়তে হয় ভাগ্য। তাই এই লড়াইগুলোর জন্য মানসিকতাও ভিন্ন হওয়া প্রয়োজন বলে মনে করছেন মোহামেদ ওয়াহবি। মরক্কো কোচের মতে, গ্রুপ অপরাজিত থাকা কিংবা গ্রুপ সেরা হওয়ার কীর্তি তেমন কোনো কাজে আসে না নকআউট ম্যাচে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শেষ বত্রিশের ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মরক্কো। গুরুত্বপূর্ণ লড়াইয়ে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার বার্তা দিতে রাখলেন ওয়াহবি। ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করে মরক্কো। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ড্র এবং হাইতির বিপক্ষে দুই দফায় পিছিয়ে পড়ার পরও ৪-২ গোলে জেতে তারা।

অপরাজিত থেকে ব্রাজিলের সমান ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় মরক্কো। নিজেদের গ্রুপের সেরা হয় নেদারল্যান্ডস। তারাও এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচ। গত বিশ্বকাপে সবাইকে চমকে দেয় মরক্কো। চার বছর আগে কাতারে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্ব আসরে সেমিফাইনালে খেলার কীর্তি গড়ে তারা। এবারও তাদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা।

নকআউট পর্বের প্রথম ধাপে ডাচদের মুখোমুখি হওয়ার আগে ওয়াহবি বললেন, ম্যাচটিকে ভিন্ন চোখে দেখছেন তারা। গত তিন ম্যাচে প্রমাণ করেছি, আমরা ভালো পারফর্ম করতে সক্ষম এবং মাঠে লড়াকু মানসিকতা দেখাতে পারি। তবে রোববারের ম্যাচটি (ডাচদের বিপক্ষে) সম্পূর্ণ আলাদা এবং এর জন্য ভিন্ন কৌশলের প্রয়োজন। আমরা এই মানসিকতা নিয়েই মাঠে নামব।’

শেষ বত্রিশে খেলা নিশ্চিত হয়ে যাওয়ার পর হাইতির বিপক্ষে শুরুর একাদশে অনেক পরিবর্তন আনেন মরক্কো কোচ ওয়াহবি। সেই পরিকল্পনা ঠিকঠাক মতো কাজ করায় খুশি তিনি। সতেজ খেলোয়াড়দের নিয়ে এবার ডাচ-পরীক্ষায় নামার পালা তাদের। যে ম্যাচে ভুলের সুযোগ নেই একটুও।

নেদারল্যান্ডসের বিপক্ষে ঠিক কী কৌশল নিয়ে দল মাঠে নামবেন, তা খোলসা করেননি ওয়াহবি। তবে তিনি জানিয়েছেন, কঠিন গ্রুপ পার হতে যে শক্তির ওপর দল ভরসা করেছিল, সেটার ওপরই আস্থা রাখবেন তারা। আমরা যেটা সবচেয়ে ভালো পারি, সেটাই মাঠে সবচেয়ে নিখুঁত উপায়ে করে যাওয়ার চেষ্টা করে যাব।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});