বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নরওয়ের বিপক্ষে পাকেতাকে পাচ্ছে না ব্রাজিল

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেষ ১৬ শুরুর আগে বড় দুঃসংবাদই পেল ব্রাজিল। জাপানের বিপক্ষে চোট পাওয়া লুকাস পাকেতা পড়েছেন ইনজুরিতে। ‘গ্লোবো’ জানিয়েছে, নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না এই মিডফিল্ডার। তার বিকল্প কে হতে পারে এ নিয়ে সমীক্ষাও করছে তারা। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তার খেলা বা না খেলা নিয়ে নিশ্চিত করে জানায়নি কিছু।

পাকেতার ইনজুরি নিয়ে সিবিএফ এর অফিশিয়াল বিবৃতি,‘গত মঙ্গলবার লুকাস পাকেতার একটি ইমেজিং পরীক্ষা করা হয়েছে, যাতে তার বাঁ উরুর পেছনের পেশির চোট নিশ্চিত হওয়া গেছে। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে তিনি ব্রাজিল জাতীয় দলের মেডিক্যাল টিমের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন এবং নির্ধারিত চিকিৎসা প্রক্রিয়া মেনে চলবেন।’

নরওয়ের বিপক্ষে যে খেলা হচ্ছে না সেটা হয়ত জেনে গেছেন পাকেতাও। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফ্ল্যামেঙ্গোর এই খেলোয়াড় ‘হাল না ছাড়া’ ও ‘ধৈর্য ধরা’ নিয়ে বাইবেলের একটি বাণী শেয়ার করেছেন। ইনজুরি নিশ্চিত হওয়ার পর পাকেতা লিখেছেন, ‘আমরা শেষ পর্যন্ত একসঙ্গে লড়াই করব।’

জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই চোট পান এই মিডফিল্ডার। প্রথমার্ধ শেষে তাই মাঠ ছাড়েন পাকেতা। মঙ্গলবার তার একটি ইমেজিং পরীক্ষা ( এমআরআই বা স্ক্যান) করা হয়, যেখানে তার বাঁ উরুর পেছনের পেশির চোটটি নিশ্চিত হওয়া গেছে।

প্রথমার্ধের শেষের দিকে পাকেতাকে মাঠে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় এবং বেশ ভালো রকম ব্যথা নিয়েই তিনি বিরতির সময় মাঠ ছাড়েন। তার বদলে মাঠে নামানো হয় এনদ্রিককে। চোট পাওয়া রাফিনিয়ার পর ব্রাজিলের ইনজুরিতে পড়া খেলোয়াড়দের তালিকায় এবার তার নামও যোগ হলো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});