বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:২৩ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

অ্যাজটেক স্টেডিয়ামের বেশিরভাগ দর্শক এই ম্যাচে মেক্সিকোর জয় দেখতেই এসেছিল। স্বাগতিকরা তাদের রাখলও সেই আনন্দেই। রাউন্ড অব থার্টি টু’র লড়াইয়ে ইকুয়েডরকে ২-০ গোলে মেক্সিকো চলে এলো রাউন্ড অব সিক্সটিনে। প্রথমার্ধের দুই গোলে ম্যাচে এই জয় পায় মেক্সিকো। 

ম্যাচের ২২ মিনিটের সময় কুইনোনেন্স স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির খানিক আগে রাউল হিমিনেজ দুর্দান্ত গোল করে সেই ব্যবধান বাড়ান ২-০ তে। বিশ্বকাপে এটি হিমিনেজের দ্বিতীয় গোল। 

আর এই বিশ্বকাপ মেক্সিকো শুরুই করেছিল কুইনোনেন্সের গোল দিয়ে। ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মাঠেই মেক্সিকোর হয়ে চলতি বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন এই কুইনোনেন্স।

অ্যাজটেক স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর আগে ঝড়ো বৃষ্টি নামে। বজ্রসহ এই বৃষ্টিপাতের সময়ে ম্যাচের দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা ম্যাচ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে দেয়া হয়। 

তবে নির্ধারিত সময়ের চেয়ে ঘন্টাখানেক পরে শুরু হওয়া এই ম্যাচে মেক্সিকোর জয় আটকাতে পারেনি ইকুয়েডর। অ্যাজটেক স্টেডিয়ামের বৃষ্টির রাতটা হলো মেক্সিকোর আনন্দের রাত।

রাউন্ড অব সিক্সটিনে ডিআর কঙ্গো অথবা ইংল্যান্ডের সঙ্গে লড়াই হবে মেক্সিকোর।

গোল শোধের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইকুয়েডর। কিন্তু বেশির ভাগ প্রায় পরিকল্পনাবিহীন ফুটবল খেলায় হাতে পাওয়া সেই সুযোগও কাজে লাগাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। 

শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ যাত্রা। ম্যাচের শেষের দিকে মুখ ঢেকে প্রতিপক্ষের এক ফুটবলারকে ‘কিছু একটা’ বলায় ফিফার নতুন নিয়মে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইকুয়েডরের হিনকাপেকে। 

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডর শক্তিশালী জার্মানিকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট পেয়েছিল। সেখানেই শেষ হলো তাদের এবারের বিশ্বকাপ মিশন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});