বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘প্যারাগুয়ের জন্মই হয়েছে রক্ষণের জন্য’

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

‘প্যারাগুয়ের জন্মই হয়েছে রক্ষণের জন্য’

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ০)

: শেষ ষোলোয় জায়গা করে নেওয়া প্যারাগুয়ে দলের ফুটবলারদের উল্লাস-ইন্টারনেট

X

: শেষ ষোলোয় জায়গা করে নেওয়া প্যারাগুয়ে দলের ফুটবলারদের উল্লাস-ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে আসা প্যারাগুয়ে চমক দেখিয়েছে মূল মঞ্চেও। টাইব্রেকারে হারিয়ে দিয়েছে শিরোপা প্রত্যাশী জার্মানিকে। প্যারাগুয়ে কোচ গুস্তাভা আলফারো মনে করছেন, এই জয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার দলের রক্ষণ।

শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় প্যারাগুয়ে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েন আলফারো। পরের দুই ম্যাচে তার দল করতে পারে কেবল একটি গোল। কোনোমতে জায়গা করে নেয় নকআউট পর্বে।

শেষ বত্রিশে বিস্ময় জাগানো পারফরম্যান্স উপহার দিয়েছে প্যারাগুয়ে। জার্মানিকে দিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপে টাইব্রেকারে পরাজয়ের তেতো স্বাদ। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ আলফারো কৃতিত্ব দিলেন প্যারাগুয়ের খেলার চিরায়ত ধরনকে,‘ আমি খেলোয়াড়দের বলেছি, আমরা একটি স্মরণীয় সন্ধ্যা পার করছি। যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ গড়া আমাদের ধরণ।’

খেলার ধারার বিপরীতে গোল করে ৪২তম মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৫৪তম মিনিটে কাই হাভার্টজের গোলে সমতা ফেরায় জার্মানি। তবে এরপর দারুণ প্রতিরোধ গড়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় প্যারাগুয়ে।

সেখানে হোসে কানালের শটে জয় নিশ্চিত হয় লাতিন আমেরিকার দেশটির। আলফারো যেন জানতেন, জয় পেতে হলে এতোটাই ভুগতে হবে তাদের! এটা খুব কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম, আমাদের এই ম্যাচে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। তবে দুই দলের শক্তির পার্থক্েযর দিকে মনোযোগ না দিয়ে আমরা এখানে লড়াই করতে চেয়েছিলাম। আমাদের সঙ্গে সবসময় যেমন ঘটে, কষ্ট না করে আমরা কিছু পাই না।’

শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স কিংবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে। আপাতত প্রতিপক্ষের নাম জানার অপেক্ষায় আলফারো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});