বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাপানের বিপক্ষে কখনও বিশ্বাস হারাননি আনচেলত্তি

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জাপানের বিপক্ষে কখনও বিশ্বাস হারাননি আনচেলত্তি

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ০)

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

X

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

শেষ বত্রিশে জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ের পেছনে ধৈর্য ও দ্বিতীয়ার্ধের কৌশল পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা দেখছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। হিউস্টনে সোমবার রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। ৯৫তম মিনিটের গোলে ব্যবধান গড়ে দিয়েছেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

২৪ বছরের মধ্েয বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়ার পর ব্রাজিলের এটাই প্রথম জয়। সবশেষ ২০০২ আসরে কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। ম্যাচ শেষে আনচেলত্তি বললেন, এই বিশ্বাস সবসময়ই ছিল যে, দল গোল করবে। বিরতির পর কৌশলে পরিবর্তন এনে ডি বক্সে বেশি ক্রস করে ব্রাজিল। তারই ফল কাসেমিরোর সমতা ফেরানো গোল। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করে এখন পরের প্রতিপক্ষ জানার অপেক্ষায় আনচেলত্তি। আগামী রোববার নিউ ইয়র্কে আইভরি কোস্ট কিংবা নরওয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর আগে দলকে আরও উন্নতির তাগিদ দিলেন কোচ,‘ আমরা যা করছি তা নিয়েই বসে থাকতে পারি না। আমরা ভালো কাজ করছি, তবে আমাদের উন্নতি করতে হবে। আমরা নিজেদের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই। আজকের ম্যাচ আমরা খুব উপভোগ করেছি। তবে আমাদের এখন পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। আমরা সব দল ও সব খেলোয়াড়কে শ্রদ্ধা করি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});