বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চট্টগ্রামের নতুন থানা ‘হালদা’, নতুন উপজেলা ‘উত্তর ফটিকছড়ি’

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের নতুন থানা ‘হালদা’, নতুন উপজেলা ‘উত্তর ফটিকছড়ি’

চট্টগ্রামের নতুন থানা ‘হালদা’

X

চট্টগ্রামের নতুন থানা ‘হালদা’

দেশের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হলো নতুন একটি থানা-‘হালদা’। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে এই থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এছাড়া ‘উত্তর ফটিকছড়ি’ নামে নতুন একটি উপজেলারও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নতুন উপজেলা ও থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো ‘হালদা’ থানার অনুমোদন। দীর্ঘদিন ধরে জনসংখ্যা বৃদ্ধি, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং প্রশাসনিক কার্যক্রমের চাপের কারণে হাটহাজারী থানাকে বিভক্ত করার দাবি ছিল স্থানীয়দের।

সেই প্রেক্ষাপটেই নতুন এই থানার অনুমোদনকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একই বৈঠকে তিনটি নতুন উপজেলারও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা।

কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে তৈরি হচ্ছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে নতুন ‘পাগলা’ উপজেলা।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক সীমা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতায় আনা হবে।

প্রশাসনিক বিশ্লেষকদের মতে, নতুন থানা ও উপজেলা গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য আইনশৃঙ্খলা, ভূমি, রাজস্ব, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সেবা আরও সহজলভ্য হবে।

বিশেষ করে চট্টগ্রামের নতুন ‘হালদা’ থানা প্রশাসনিক কার্যক্রমে গতি আনার পাশাপাশি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ করবে।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং জনবল নিয়োগসহ পরবর্তী কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন হবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});