চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ০)

মিষ্টি জান্নাত

X

মিষ্টি জান্নাত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে-এমন প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন মিষ্টি জান্নাত। 

ফেসুবকে এই চিত্রনায়িকা লিখেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে, আমি জানি না। তবে যে সমিতি থাকার পরও সিনেমাতে মিডিয়ার লোকজন কাজ করে, আর চলচ্চিত্রের লোকজন না খেয়ে মরে, সে সমিতিতে আমি এই শেষবারের মতো যেতে পারি ভোট দিতে। এরপর যদি একই রকম দেখি, তাহলে আমি আশা করবো আমার নামটা স্ব-সম্মানে কেটে দিবেন। 

পরিচালক ও প্রযোজক সমিতিকেও প্রশ্ন রেখে মিষ্টি জান্নাত বলেন, শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, পরিচালক, প্রযোজক সমিতিকেও একই প্রশ্ন আমার থাকলো। ভালো থাকবেন সবাই।

তিনি আরও বলেন, আমি প্রতিবাদ করি বলে আমি খারাপ। আমার বাবা-মা বলেছেন বেঁচে থাকলে বীরের মতো বেঁচে থাকো। কাপুরুষের মতো বেঁচে থেকে লাভ নেই। কারণ মৃত্যু চরম সত্য অধ্যায়।

উল্লেখ্য, আজ অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। বরাবরের মতো ভোটগ্রহণ হবে এফডিসিতে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।