বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান বিএসকেপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান বিএসকেপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। 

বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রবীণ সাংবাদিক এম এ মান্নান সাংবাদিক কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এলাকার সুধীজনরা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দদেরকে ফেসবুকে এবং মোবাইল ফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

গত ২৪ জুন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মোঃ আঃ মান্নানের সর্বসম্মতিক্রমে তাঁকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান এম এ মান্নান দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় বলেন,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান সাহেবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের উন্নয়ন সহ সাংবাদিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাব।

তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য, সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সারাদেশের সাংবাদিকদের কল্যাণে বিএসকেপিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

এম এ মান্নানকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});