বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার কাজান উৎসবে ভাবনার সিনেমা

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

এবার কাজান উৎসবে ভাবনার সিনেমা

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ০)

আশনা হাবিব ভাবনা

X

আশনা হাবিব ভাবনা

৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার  রাশিয়ার ২২তম কাজান উৎসবে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম।  ‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ উৎসবের রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে। 

একই সঙ্গে ‘ফর কালচারাল ডায়লগ ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড পুরস্কারের জন্যও প্রতিযোগিতা করবে বলে জানা গেছে। বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের সংকট ও বাস্তবতা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত, যেখানে দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামে এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই এই সিনেমার মূল উপজীব্য। গত বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট নির্মাণ করে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। সিনেমায় ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এতে ভাবনা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই ছিলেন প্রকৃত যাত্রাশিল্পী।

সিনেমার চরিত্র নিয়ে ভাবনা এর আগে সামজিক মাধ্যমে লেখেন, ‘প্রিন্সেস রোজী চরিত্রটি আমার কাছে যখন নির্মাতা আসিফ নিয়ে আসে, আমি প্রথমেই ভাবি এটা আমি কী করে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে আমরা যেভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ রকম নাচ পাপের সমতুল্য।’

শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি ধারণ করা ভাবনার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে ছিল সামাজিক দৃষ্টিভঙ্গির ভয়।

নিজের সেই দ্বিধার কথা জানিয়ে তিনি লেখেন, ‘ তারপর ভাবলাম লোকে কী বলবে? কারণ আমাদের এখানে অভিনেতা যখন একটা চরিত্র হয়, তখন দর্শক তাকে সত্যিই সেই মানুষটি ভেবে ফেলে; তার ওপর আবার আমি নারী অভিনেত্রী। তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কী চাই? উত্তর পেলাম আমি চরিত্রটি করতে চাই। তারপর সেই চরিত্র খোঁজার যুদ্ধে আমি আর আসিফ নামলাম।’

উল্লেখ্য, আসিফ ইসলামের আগের চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও সেই মঞ্চে ফিরছেন তিনি-আর সঙ্গে থাকছেন ‘প্রিন্সেস’ ভাবনা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});