বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুক্তরাষ্ট্রে ক্রিকেট স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে ক্রিকেট স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেত তাকে।

তবে এবার নিজের ক্রিকেট স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্বোধন করলেন আন্তর্জাতিক মানের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনের দিনই মাঠে গড়িয়েছে প্রথম ম্যাচ।

মেজর লিগ ক্রিকেটে মুখোমুখি হয়েছে লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। আর এই ম্যাচের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে লেখা হলো নতুন একটি অধ্যায়।

এই স্টেডিয়াম কেবল আরেকটি ক্রিকেট মাঠ নয়। বিশ্বের কোনো বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির তৈরি প্রথম আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। 

জানা গেছ, মাঠে আছে আটটি ম্যাচ উইকেট। এছাড়া রয়েছে আন্তর্জাতিক মানের আউটফিল্ড ও ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। পুরো স্টেডিয়াম গড়ে তুলতে সরাতে হয়েছে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি।

এ বিষয়ে শাহরুখ খান বললেন, ‘এটি একসময় কেবল একটি স্বপ্ন ছিল। আজ সেটি বাস্তব। আমরা শুধু ক্রিকেটের জন্য মাঠ বানাইনি। এমন একটি জায়গা তৈরি করেছি, যেখানে খেলাধুলা, পরিবার, বিনোদন সবকিছু একসঙ্গে মিলবে।’

এই সুপারস্টারের আশা, একদিন এই মাঠই লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটপ্রেমীদের নতুন ঠিকানা হবে। এখান থেকেই হয়তো উঠে আসবে নতুন প্রজন্মের ক্রিকেটার।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেনকি মাইশোর কথায়, ক্রিকেটকে নতুন দেশে ছড়িয়ে দিতে শুধু দল গড়লেই হবে না, দরকার বিশ্বমানের অবকাঠামো। এই স্টেডিয়াম সেই লক্ষ্যেই তৈরি।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আরেকটি চমক। সাবেক ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন তারকা মেট্টা ওয়ার্ল্ড পিস প্রথম আনুষ্ঠানিক বলটি করেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});