কবি নজরুলকে বর্তমান প্রজন্মের সাথে সম্পৃক্ত ও সংযুক্ত রাখতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

কবি নজরুলকে বর্তমান প্রজন্মের সাথে সম্পৃক্ত ও সংযুক্ত রাখতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

কবি নজরুলকে বর্তমান প্রজন্মের সাথে সম্পৃক্ত ও সংযুক্ত রাখতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নিজের ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করতে হবে। একটি জাতির উন্নয়নের জন্য অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সাংস্কৃতিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ।তিনি বলেন যে জাতি তাঁর সংস্কৃতিকে ধারণ করে , সে জাতি পথ হারায় না । তিনি কবি নজরুলকে বর্তমান প্রজন্মের সাথে সম্পৃক্ত ও সংযুক্ত রাখতে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে । নজরুল বর্ষ উদযাপণ সেই উদ্যোগের প্রতিফলন । তিনি বলেন , প্রেম , বিরহ, বিদ্রোহ , মানবতা , সম্প্রীতির কবি নজরুলকে বিশ্বের সামনে তুলে ধরতেও নজরুল বর্ষ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  জাতীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে হালুয়াঘাটে তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) জাকিয়া সুলতানা রোজী , উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ সরকারী কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংস্কৃতিক কর্মী , শিক্ষক , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২০২৭ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাটেও তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবিই নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চিরন্তন প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হালুয়াঘাটে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে নজরুল সংগীত পরিবেশনা, আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।