শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ থেকে ধৃত ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ আলী

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ থেকে ধৃত ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ আলী

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার  ধর্ষণ মামলার পলাতক আসামি চুনারুঘাটের মোহাম্মদ আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী(৩১) চুনারুঘাট পৌর শহরের  উত্তর হাতুন্ডার আঃ আলীর পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগন্জ থানার মামলা নং (৩)তাং (১০/৬/২৬ইং) ধর্ষণ মামলার এজাহরভূক্ত একমাত্র  আসামী মোহাম্মদ আলীকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ খালিদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। 

এ অভিযানে র‍্যাবও সহযোগিতা করেন। মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী একজন মাদ্রাসা শিক্ষক।

 তার বিরুদ্ধে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিত পুলিশের এস আই মাসুদ খালিদ  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তার খালার বাড়ী থেকে আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। মোহাম্মদ আলীর গ্রেপ্তারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এই ঘৃণ্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});