শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নদীভাঙ্গন কবলিত জনগণের পাশে আছে বিএনপি: এমপি খোকন তালুকদার

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নদীভাঙ্গন কবলিত জনগণের পাশে আছে বিএনপি: এমপি খোকন তালুকদার

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ০)

সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার

X

সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমাদের এই অঞ্চলের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই বিএনপি সরকার ও আমরা নদী ভাঙ্গন রোধে সোচ্চার আছি। আমরা নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব জায়গায় ইমারজেন্সি জিওব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করতে পারি। 

শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন রোধে জরুরী তীর প্রতিরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খোকন তালুকদার আরো বলেন, আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাধ নির্মাণ করে এই ইউনিয়নের নদী ভাঙ্গন রোধ করে আপনাদেরকে কিভাবে রক্ষা করা যায়। বর্তমান সরকার নদী এবং খাল এবং নদীর পাড়ের মানুষদের নিয়ে আমাদের যতগুলো নির্বাচনী আসন আছে ম্যাক্সিমাম এমপি মহাদয়েরা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সোচ্চার আপনাদের ভালো রাখার জন্য।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});