শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে যোগ দিয়ে আ.লীগ নেতা বললেন— ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপিতে যোগ দিয়ে আ.লীগ নেতা বললেন— ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ০)

দলত্যাগী আ.লীগ নেতা আলী আহমেদ দুলু

X

দলত্যাগী আ.লীগ নেতা আলী আহমেদ দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুরে রায়পুরা প্রেসক্লাবে মতবিনিময় সভা ডেকে এ ঘোষণা দেন তিনি।

আলী আহমেদ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তিনি।

সভায় আলী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (সাবেক সংসদ সদস্য) সিল মাইরা ফেল করাইছে, নির্বাচন অফিসে হয়রানি করছে। পরে আওয়ামী লীগ সমর্থনে ছিলাম। ১৯৮১ সাল থেকে ছাত্রদল করতাম। ছাত্রদল করে আমি চেয়ারম্যান হইছি। পরে যে দল ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে ব্যালেন্স কইরাই আমাকে চলতে হইছে। কিন্তু অরজিনিয়ালি আমি ছোটবেলা থেকেই বিএনপি। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি আর বাকি জীবন বিএনপি করেই মরতে চাই।’

আলী আহমেদ আরও বলেন, ‘গত ফেব্রুয়ারির ২ তারিখ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের মাধ্যমে আগের সবকিছু ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেছি আমি। আজ এই মতবিনিময় সভা করছি খোকন ভাইয়ের অনুমতিতে। খোকন ভাই আমাকে বলেছেন, আপনি প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মিটিং করেন। এ জন্যই মতবিনিময় সভা। আমি পূর্ণমাত্রায় বিএনপিতে যোগদান করলাম। আজ থেকে এমপি-মন্ত্রী যারা আছেন, ফুল নিয়ে তাদের সঙ্গে দেখা করবো।’

জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির বলেন, ‘আলী আহমেদ দুলু আমার সঙ্গে দেখা হলে বিএনপিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখালে ভদ্রতা করে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলি। কিন্তু তিনি যেভাবে আমার নাম করে কথা বললেন, মনে হচ্ছে তাকে ছাড়া আমাদের চলছে না। আওয়ামী লীগের লোক নিতে হবে কেন? আমাদের নেতাকর্মীর কি অভাব পড়েছে? তিনি স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।’

এ বিষয়ে রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগ দেবেন, এর পারমিশন তিনি কোথায় পেলেন? স্থানীয় সংসদ সদস্যও এই বিষয়টি জানেন না, অন্য কোনও নেতাও তার সঙ্গে ছিলেন না। এভাবে বিএনপির মতো দলে যোগ দেওয়া যায় না।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});