পিরোজপুরে বিদেশি পিস্তলসহ আটক ৩

পিরোজপুরে বিদেশি পিস্তলসহ আটক ৩

পিরোজপুরে বিদেশি পিস্তলসহ আটক ৩

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ০)

বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ আটক তিনজন

X

বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ আটক তিনজন

পিরোজপুর সদরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটকরা হলেন মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল আমিন শেখ (২৬) এবং মো. আলী হোসেন (৪০)। তাদের মধ্যে আলী হোসেন উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের (৪নং ওয়ার্ড) বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে কদমতলা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। আনুমানিক রাত আড়াইটায় সন্দেহভাজন হাসান ও আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড গুলি তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছেন। 

তাৎক্ষণিকভাবে পুলিশ আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।