শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআর নিয়ে সরব মদ্রিচ

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআর নিয়ে সরব মদ্রিচ

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ০)

লুকা মদ্রিচ

X

লুকা মদ্রিচ

পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর অনেকের ধারণা, পেশাদার খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লুকা মদ্রিচ। তবে টরন্টোতে শেষ ৩২ এ হারের পর ৪০ বছর বয়সি মিডফিল্ডার অবসর প্রসঙ্গে এড়িয়ে গেলেন।

তবে মদ্রিচ স্বীকার করলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শিগগিরই নেবেন এবং সবাইকে জানাবেন। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন নাকি ক্যারিয়ারের সমাপ্তি টানছেন, এমন প্রশ্নে ১০ নম্বর জার্সিধারী ম্যাচ শেষে মিক্সড জোনে বললেন, ‘দিনটা আজ নয়। আমার সিদ্ধান্ত শিগগিরই আপনারা জানবেন।’

ইনজুরি টাইমে জোসকো জিভারদিওলের গোল বাতিল হয়ে যায় ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে। এই বিষয়ে মুখ বন্ধ রাখেননি মদ্রিচ। রেফারির সিদ্ধান্তের সমালোচনা করলেন তিনি, বিশেষ করে ভিএআরের পারফরম্যান্সের, যেটা পর্তুগালের বিপক্ষে হারে অন্যতম ভূমিকা রেখেছে।

মদ্রিচ বলেন, ‘রেফারির সিদ্ধান্ত আমাদের ক্ষতি করেছে। (সিদ্ধান্ত) ভিন্ন কিছু হলে আমরা অন্য অবস্থায় থাকতে পারতাম। পেনাল্টিও এমন সময়ে দেওয়া হলো, যখন দুই দলের খেলোয়াড়রাই ধস্তাধস্তি করছিল। তাছাড়া বাতিল হওয়া গোলটির সময় বল মাতানোভিচের চুল স্পর্শ করেছিল কি না তাও স্পষ্ট নয়। ভিএআর এই ধরনের ব্যাখ্যার জন্য নয়, সব ধরনের ভুল সংশোধনের জন্য তৈরি করা হয়েছিল।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});