মাদকবিরোধী মানববন্ধনে প্রকাশ্যেই যুবকের মাদক সেবন!

মাদকবিরোধী মানববন্ধনে প্রকাশ্যেই যুবকের মাদক সেবন!

মাদকবিরোধী মানববন্ধনে প্রকাশ্যেই যুবকের মাদক সেবন!

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ০)

মাদক হাতে সেই যুবক

X

মাদক হাতে সেই যুবক

কারওয়ান বাজারে মাদকবিরোধী কর্মসূচি পালন করে ‘রাইট টক বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠন। কর্মসূচিতে এক যুবককে মাদকদ্রব্যসহ মাদকবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এসময় পাশেই বক্তব্য রাখছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ। 

বক্তব্যে তিনি বলেন, সারাদেশের শিশু ধর্ষণ নারী নির্যাতন বেড়েই চলেছে। এটি সমাজের চরম অবক্ষয়। এছাড়াও মাদকে ছেয়ে গেছে পুরো দেশ। এছাড়াও সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এবং সব শিশু ধর্ষকদের ক্রসফায়ারেরও দাবি জানান তিনি।

মাদক হাতে দাঁড়িয়ে থাকা যুবকের বিষয়ে জানতে চাইলে তাওহীদ বলেন, আমরা মানববন্ধনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু লোকটি কোথা থেকে এসে দাঁড়িয়েছে সে বিষয়ে আমরা অবগত নই। আমাদের কর্মসূচিগুলোতে বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের স্বেচ্ছাসেবকদের অজান্তেই পেছনে পরে থাকা প্ল্যাকার্ড তুলে তিনিও কর্মসূচিতে দাঁড়িয়ে পড়েন।

তিনি জানান, যুবকটিকে দেখে মানসিক বিকারগ্রস্ত এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করে বলে মনে হয়েছে। সে হয়তো এখানেই ঘোরাফেরা করে। এখানে (কারওয়ান বাজার ফোয়ারা সংলগ্ন এলাকা) মাস্তুল ফাউন্ডেশন এসব বিকারগ্রস্ত অসহায় মানুষদের খাবার খাওয়ায়। লোকটি সেখান থেকে এসেই হয়তো এখানে দাঁড়িয়ে পড়েছে।

তিনি অভিযোগ জানিয়ে বলেন, এসব এলাকায় এরকম নেশাগ্রস্ত লোকেরা ঘোরাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।