Dhakainfo24
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের আলোকিত ৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৩, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘আলোকিত ৯৭’ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের পরিবারসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

বিকাল ৫টায় ভূষণ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বন্ধুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ আবু সাঈদ, মোঃ কামরুজ্জামান কমল, মোঃ সাইফুল ইসলাম ও আব্দুস সামাদ সহ অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীদের উপহার হিসেবে ব্যাগ প্রদান করা হয়। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রীতিভোজ, বালিশ খেলা, চেয়ার খেলা, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশনা করেন।

কামরুজ্জামান কমল বলেন, ‘এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি হয় এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় হয়। এই ব্যাচটি বন্ধুত্বের টানে ও শৈশবের স্মৃতি রোমন্থনে ব্যতিক্রমধর্মী এ মিলনমেলার আয়োজন করেছে। আমাদের ব্যাচের অনেকেই দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন।’

ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী এই সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবে অংশ নিয়ে যেন ফিরে পেয়েছিলেন তাদের শৈশবের দিনগুলো। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে কর্মজীবনের ক্লান্তি ভুলে যান তারা। পুরোনো স্মৃতিকে নতুন করে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন ক্যামেরায়। প্রাণের এই শিক্ষাঙ্গনে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।