শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে মৌসুমী হামিদ, একসঙ্গে জানালেন বিয়ে ও মা হওয়ার খবর

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে মৌসুমী হামিদ, একসঙ্গে জানালেন বিয়ে ও মা হওয়ার খবর

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছরের শুরুতে প্রথম সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই এবার দ্বিতীয় বিয়ে ও মাতৃত্বের সুখবর জানালেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদ সজীবকে সঙ্গে নিয়ে হাজির হন মৌসুমী হামিদ। এ সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তার বেবিবাম্প, যা দিয়ে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবরও নিশ্চিত করেন। ফলে অভিনেত্রীর নতুন জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

অভিনেত্রী মৌসুমী হামিদ জানিয়েছেন, সবাইকে একসঙ্গে সুখবর দিতেই তিনি প্রকাশ্যে স্বামী ও আসন্ন সন্তানের বিষয়টি তুলে ধরেছেন। জীবনের নতুন এই অধ্যায়ে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

মৌসুমী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। গণমাধ্যমকে তিনি বলেন, দুজনের চিন্তাভাবনা ও জীবনের নানা বিষয়ে মিল থাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে চরকির এক অনুষ্ঠানে বেবিবাম্প নিয়ে উপস্থিত হয়ে নিজেই দ্বিতীয় বিয়ে ও মা হতে যাওয়ার সুখবর প্রকাশ্যে জানান এই অভিনেত্রী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});