চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের মিছিলে বিএনপির হামলা
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম (ভিজিট : ০)

X
গুলিস্তানে জামায়াতের বিক্ষোভে হামলার অভিযোগ
গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার (৪ জুলাই) বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে।
জামায়াত সূত্রে জানা গেছে, চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামায়াতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। এ কারণে চাঁদাবাজির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুরুতর আহত হোন জামায়াত কর্মী কবিরসহ আরও ২০ জন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।
আজ স্থানীয় জামায়াত নেতারা রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।
এসময় তারা দেশীয় পিস্তল, ছুরি, হকি স্টিক, লাঠিসোটা ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় বলে আহতরা অভিযোগ করেন।
এদিকে শনিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।