রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিজয়নগরে লটকনের বাম্পার ফলন

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লটকনের বাম্পার ফলন হয়েছে। জেলা শহরের পূর্ব এবং দক্ষিনাঞ্চলের সীমান্তবর্তী লাল পাহাড়ি মাটিতে এবারও লটকন চাষ করে সাফল্য পেয়েছেন। উপজেলার প্রায় ১০ হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। এ বছর প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার লটকন বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

জানা যায়, বিজয়নগর উপজেলার পাহাড়ি এলাকার লাল মাটিতে ছায়াযুক্ত জায়গায় লটকনের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি বাগানে গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে লটকন। 

এই এলাকার বিভিন্ন স্থানে কাঁঠাল, লিচু, চায়না কমলা, মাল্টার বাম্পার ফলন হলেও উপজেলার চম্পকনগর, মেরাসানি, সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর এলাকায় লটকনের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই না ধরায় লটকনের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে লটকন বাজারজাতকরণ।

কৃষকরা জানান, রসালো টক ও মিষ্টিতে ভরপুর হওয়ায় বাজারে লটকনে ব্যাপক চাহিদা রয়েছে। বাগান থেকে পাইকারি ব্যবসায়ীরা প্রতিদিন এসে লটকন কিনে নিয়ে যাচ্ছেন। এতে লাভবান হচ্ছে বাগানের মালিক। এসব লটকন কিনে নিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। এছাড়াও নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী ভৈরব, কুমিল্লা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে।

লটকন বাগানের মালিক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের এলাকায় আগে থেকেই লিচু, কাঁঠাল, মাল্টা, আমসহ বিভিন্ন ফল উৎপাদন হত। এসব দেখে ৭-৮ বছর আগে ময়মনসিংহ থেকে লটকন চারা এনে লাগাই। লাগানোর সময় এলাকার অনেকেই হাসাহাসি করছিল। ২ বছর ধরে কিছু কিছু গাছে লটকন ধরলেও এ বছর সব গাছে লটকন ধরেছে। লক্ষাধিক টাকার ওপরে লটকন বিক্রি হবে আশা করছি। কৃষি অফিসের লোকজন নিয়মিত খোঁজখবর এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে লটকন চাষ করতে পারব।

সিংগারবিল গ্রামের আক্তার মিয়া বলেন, লটকনের বাম্পার ফলন হয়েছে। পাইকাররা বাগান থেকে এসে ৬০-৮০ টাকা কেজি ধরে নিয়ে যায়। তাছাড়াও লটকন গাছের নিচে আদার চাষও করা হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন খান বলেন, বিজয়নগরের মাটি উর্বর, এই এলাকার উৎপাদিত নিচু, কাঠালসহ বিভিন্ন ফল দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। তবে উপজেলার কয়েকজন উদ্যোক্তা ১০ হেক্টর জমিতে লটকন চাষ শুরু করেছে। আবহাওয়া লটকন চাষের উপযুক্ত হওয়ায় লটকনের বাম্পার ফলন হয়েছে। এ বছর আনুমানিক ১২-১৫ লাখ টাকার লটকন বিক্রি হবে বলে আশা করছি। উপজেলা কৃষি অফিস চাষীদের বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});