রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিংবদন্তি অভিনেতা জোবি বেকার আর নেই

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কিংবদন্তি অভিনেতা জোবি বেকার আর নেই

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ০)

জোবি বেকার

X

জোবি বেকার

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও চিত্র শিল্পী জোবি বেকার মারা গেছেন। কিংবদন্তি এই অভিনেতা ১৯৬০ ও ৭০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রে পরিচিত মুখ ছিলেন তিনি। বিশেষ করে ‘গিজেট’ সিরিজের সিনেমা, এলভিস প্রেসলি অভিনীত ‘গার্ল হ্যাপি’ এবং ডিজনির একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

ডেডলাইনের প্রতিবেদনে জানা যায়, জোবি বেকারের পরিবার জানিয়েছে, গত ২২ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মাউন্ট কিসকো শহরে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবচেয়ে অবাক করা বিষয় অভিনেতার মৃত্যুর মাত্র ১০ দিন আগেই মারা যান রনি শেল। ১৯৬৭ সালে সম্প্রচারিত জনপ্রিয় সিটকম ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’-এ দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন।

 সিবিএসের এই কমেডি সিরিজে তারা সকালের রেডিও অনুষ্ঠানের দুই বন্ধু ও উপস্থাপকের চরিত্রে অভিনয় করেন। সিরিজটিতে আরও অভিনয় করেছিলেন পরবর্তী সময়ের অস্কারজয়ী অভিনেত্রী গোল্ডি হন। জোসেফ এন. বেকার নামে ১৯৩৪ সালের ২৬ মার্চ কানাডার মন্ট্রিয়ল শহরে জন্মগ্রহণ করেন, পরে তিনি জোবি বেকার নামে পরিচিতি পান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। 

পরে তিনি যুক্তরাষ্ট্রের হলিউডে পাড়ি জমান এবং ১৯৫০-এর দশকের শুরু থেকে অভিনয়জীবন শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি ‘দ্য রেড স্কেলটন আওয়ার’, ‘স্টুডিও ওয়ান’ এবং ‘দ্য জর্জ বার্নস অ্যান্ড গ্রেসি অ্যালেন শো’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ ১৯৮৪ সালে ‘দ্য পেপার চেজ’-এর টেলিভিশন সংস্করণে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় তাকে।

চলচ্চিত্রে জোবি বেকারের অন্যতম পরিচিত কাজ ছিল ১৯৫৯ সালের ‘গিজেট’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সান্দ্রা ডি। পরে তিনি একই সিরিজের ‘গিজেট গোজ হাওয়াইয়ান’ (১৯৬১) এবং ‘গিজেট গোজ টু রোম’ (১৯৬৩) সিনেমাতেও অভিনয় করেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে ওয়াল্ট ডিজনি স্টুডিও-র নিয়মিত অভিনেতাদের একজন য়ে ওঠেন জোবি বেকার। 

তিনি অভিনয় করেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব বুলহুইপ গ্রিফিন’ (১৯৬৭), ‘ব্ল্যাকবিয়ার্ডস ঘোস্ট’ (১৯৬৮) এবং ‘সুপারড্যাড’ (১৯৭৩) সিনেমায়। টেলিভিশনেও ছিল তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি ১৯৭০-এর দশক থেকেই চিত্রকলা ও ভাস্কর্যচর্চায় মনোনিবেশ করেন জোবি বেকার। তার আঁকা ছবি ও ভাস্কর্য লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক এবং নিউ ইংল্যান্ড-এর বিভিন্ন খ্যাতনামা গ্যালারিতে প্রদর্শিত হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});