দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
সারাবাংলা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা-দুর্গাপুর গ্রামের হাজী মুহাম্মদ শাহাবুদ্দিনের বড় ছেলে প্রফেসার ডক্টর আলাউদ্দিন ইন্তেকাল করেছেন।পরিবারসুত্রে জানাযায়,
2026-07-05T15:59:44+00:00
2026-07-05T15:59:44+00:00
প্রফেসার ডক্টর আলাউদ্দিনের ইন্তেকাল
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ০)

X
ডক্টর আলাউদ্দিন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা-দুর্গাপুর গ্রামের হাজী মুহাম্মদ শাহাবুদ্দিনের বড় ছেলে প্রফেসার ডক্টর আলাউদ্দিন ইন্তেকাল করেছেন।
পরিবারসুত্রে জানাযায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন দুর্গাপুর গ্রামের হাজি মুহাম্মদ শাহাবুদ্দিনের বড় ছেলে ও চুয়াডাঙ্গার কৃতিসন্তান মেজর আশরাফুজামানের বড়ো ভাই অস্ট্রেলিয়া ব্রিসবেনের নিজ বাসাতে আজ রোববার ( ৫ জুুলাই) রাত ২ টার দিকে (বাংলাদেশ সময়) অস্ট্রেলিয়া ব্রিসবেনের নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
ডক্টর আলাউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ১৯৭৪ সালে শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার এ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যান। পিএইচডি ডিগ্রি লাভের পর ১৯৮০ সালে পুনরায় রাজশাহী ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮৫ সালে পুনরায় অস্ট্রেলিয়া চলেযান এবং সেখানে গিয়ে কুইন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। সে থেকেই তিনি অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব নিয়ে ব্রিসবেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
