রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুশা পাকার মাথা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার শ্রী দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুটিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪৫)।

স্থানীয়দের ভাষ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কয়েকজন শ্রমিক নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের জন্য খুঁটি বসানোর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে একটি খুঁটি পাশের সচল বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে যায়। এতে মুহূর্তেই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে কিশোরগঞ্জ জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রোকনুজ্জামান বলেন, কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ঠিকাদারি পক্ষ বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ (শাটডাউন) নেওয়ার জন্য নির্ধারিত ফরম জমা দেয়নি। এমনকি মৌখিকভাবেও কোনো অনুরোধ করা হয়নি। ফলে বিদ্যুৎ সংযোগ চালু অবস্থায় ছিল।

কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});