সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘হেক্সা’ ঠিকই পূরণ করলো ব্রাজিল, তবে…

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

‘হেক্সা’ ঠিকই পূরণ করলো ব্রাজিল, তবে…

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪৬ এএম   (ভিজিট : ০)

ব্রাজিলের স্বপ্নভঙ্গ

X

ব্রাজিলের স্বপ্নভঙ্গ

রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নরওয়ের কাছে হেরে এক ট্র্যাজিক ‘হেক্সা পূরণ’ করলো ব্রাজিল। এবার নিয়ে টানা ছয়টি বিশ্বকাপে শিরোপা জিততে ব্যর্থ হলো ফুটবলের পরাক্রমশালী দেশটি। 

সর্বশেষ ২০০২ সালে এশিয়ার মাটিতে রোনালদো-রিভালদোদের হাত ধরে সোনালী ট্রফিতে চুমু খেয়েছিল সেলেসাওরা। এরপর একে একে দীর্ঘ ২৪টি বছর কেটে গেলেও বিশ্বকাপের ট্রফি আর ব্রাজিলে ফেরানো সম্ভব হয়নি।

আজ নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াই। কিন্তু মাঠের খেলায় ভাগ্য ও পারফরম্যান্স কোনোটিই যেনো পক্ষে ছিল না ব্রাজিলের। 

প্রথমার্ধের একদম শুরুতেই ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিসের ধাক্কা এবং দ্বিতীয়ার্ধে নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডের জোড়া গোল… শুধু ম্যাচ থেকেই নয় বরং এবারের মতো বিশ্বকাপ থেকেই পুরোপুরি ছিটকে দেয় ব্রাজিলকে।

নেইমারের এই কান্না কাঁদিয়েছে কোটি ভক্তকে...

নেইমারের এই কান্না কাঁদিয়েছে কোটি ভক্তকে…

একদম শেষ মুহূর্তে নেইমার জুনিয়র পেনাল্টি থেকে করা গোলটি দর্শকদের আনন্দ দিলেও, তা ব্রাজিলের বিদায় আটকাতে পারেনি।

২০০২ সালে শেষবার শিরোপা জয়ের পর থেকে প্রতিবারই ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসেছে ব্রাজিল। কিন্তু ২০০৬, ২০১০, ২০১৮, ২০২২ এবং এবার ২০২৬- পাঁচবারই কোয়ার্টার ফাইনাল বা তার আগেই থামতে হয়েছে তাদের। আর ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি।

আজকের ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠের মধ্যেই নেইমারসহ ব্রাজিলের ফুটবলারদের অশ্রুসিক্ত চোখ যেন কোটি কোটি সমর্থকের সেই ২৪ বছরের স্বপ্নভঙ্গেরই প্রতিচ্ছবি। 

ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে আসা সেলেসাওদের এখন অপেক্ষা করতে হবে আরও চার বছর।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});