সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্রাজিলের হার সইতে না পেরে যুবকের আত্মহত্যা!

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিলের হার সইতে না পেরে যুবকের আত্মহত্যা!

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ০)

কুমারখালী থানা

X

কুমারখালী থানা

ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের গ্লানি এবং প্রতিপক্ষ দলের সমর্থকদের নেতিবাচক ট্রল (উপহাস) সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে রতন নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনা ঘটে সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায়।

নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির সন্তান। পেশায় সে একজন শ্রমিক ছিল। মাত্র দুই মাস বয়সী একটি সন্তানের বাবা রতন।

জানা যায়, রোববার তরাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজিত হয়েছিল। রতন ছিল ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক। সে প্রিয় দলের পরাজয় মানসিকভাবে সহ্য করতে পারছিল না। তার ওপর সকালের দিকে প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের অনবরত নেতিবাচক ট্রল ও উপহাস শুনে তার মানসিক অবস্থার অবনতি ঘটে। 

পরাজয়ের বেদনা এবং প্রতিপক্ষের বিদ্রুপ সহ্য করতে না পেরে এই যুবক টানা মানসিক চাপের কারণে ভেঙে পড়েন। পরে নিজের শোবার ঘরে চলে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

রতনের বাবা হোসেন মিস্ত্রি বলেন, রাতে খেলা দেখে ছেলে ঘুমিয়ে পড়েছিল। পরে বেলা ১১টার দিকে ঘরের ভেতর থেকে তার কোনো সাড়া শুনতে না পেয়ে আমাদের সন্দেহ হয়। পরে আমরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে রতন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার তদন্তের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবার নিশ্চিত করেছে যে রতন ছিল ব্রাজিলের একজন কট্টর সমর্থক। তারা ধারণা করছেন, দল হেরে যাওয়ার দুঃখ এবং ট্রল সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});