সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কালিয়ায় অনুমোদনহীন পানি উৎপাদনকারী দুই কারখানায় জরিমানা

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কালিয়ায় অনুমোদনহীন পানি উৎপাদনকারী দুই কারখানায় জরিমানা

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ০)

দুই কারখানায় জরিমানা

X

দুই কারখানায় জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি  উৎপাদনের অভিযোগে দুই কারখানায় অভিযান চালিয়ে  ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) কালিয়া পৌর এলাকার রামনগর গ্রাম এবং নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম এবং কালিয়া ও নড়াগাতী থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, সরকারি নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাতের কার্যক্রম চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে ভ্রাম্যমাণ আদালত উল্লেখ করেন।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ (১) ধারা লংঘন ৪১ ধারায় পাকুড়িয়া গ্রামের মো. রেজওয়ান শেখকে ২৫ হাজার টাকা এবং রামনগর গ্রামের ফারজানা নাজুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ ঘটনাস্থলেই পরিশোধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});