মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাদারীপুরে ককটেল ফাটিয়ে ডিবি পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে ককটেল ফাটিয়ে ডিবি পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে একাধিক মামলার আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত, মাদক ব্যবসায়ী পারভেজ ব্যাপারীকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আবু নাঈম। 

ডিবি ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পারভেজ ব্যাপারীকে একটি খুপচি ঘরের ভিতর ঘেরাও করে। 

 পুলিশের উপস্থিতি টের পেয়ে পারভেজের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে সেই সুযোগে তারা পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় ওই খুপচি ঘরের ভিতর ফেলে রাখা ব্যাগ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

 ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, পারভেজকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে একটি পুকুরপাড়ে নেওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা তার সহযোগীরা হঠাৎ একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});