মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ০)

জর্জ ক্লুনি

X

জর্জ ক্লুনি

হলিউড অভিনেতা জর্জ ক্লুনিকে এবার ‘গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মাননায় ভূষিত করবে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসব। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবে অভিনয়জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মান দেওয়া হবে।

উৎসবের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, অতীতের হলিউড তারকাদের জৌলুস, অসাধারণ পেশাদারিত্ব এবং আধুনিক সংবেদনশীলতার অনন্য সমন্বয় ঘটিয়েছেন জর্জ ক্লুনি। বিরল বহুমুখী দক্ষতায় তিনি বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন- ‘থ্রি কিংস’, ‘সিরিয়ানা’র মতো যুদ্ধভিত্তিক ছবি, ‘মাইকেল ক্লাইটন’ এর মতো থ্রিলার কিংবা ‘ওশানস ইলেভেন’ এর মতো কমেডি ছবিতে মুগ্ধ করেছেন তিনি।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ক্লুনি বলেন, ভেনিসে তার অসংখ্য স্মরণীয় মুহূর্ত রয়েছে এবং এটি তার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র উৎসব। এখান থেকে ‘গোল্ডেন লায়ন’ পাওয়া তার জন্য বড় সম্মানের। রসিকতা করে তিনি বলেন, ‘সম্ভবত এর মানে আমি এখন বুড়ো হয়ে গেছি, তবু এই সম্মান আমি আনন্দের সঙ্গে গ্রহণ করছি।’

ক্লুনি অস্কারের ইতিহাসেও বিরল এক কীর্তির মালিক। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য-এই ছয়টি ভিন্ন বিভাগে মনোনয়ন পাওয়া হাতে গোনা কয়েকজন শিল্পীর একজন তিনি।

উৎসবের পরিচালক আলবার্তো বারবারা বলেন- অভিনেতা, পরিচালক ও প্রযোজক, এই তিন ভূমিকাতেই জর্জ ক্লুনি একজন অসাধারণ ক্যারিশমাটিক শিল্পী। তার নিষ্ঠা, সৃজনশীলতা ও মৌলিক দৃষ্টিভঙ্গি সমসাময়িক বিশ্ব সিনেমায় তাকে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});