মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ০)

শবনম বুবলী

X

শবনম বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে। এমনকি ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও সেসব ছবির প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী। 

তবে এবার বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। 

এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ। বিষয়টি নিশ্চিত করে জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আমাদের কথা দিয়েছেন।’

‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জানান, আপাতত সন্তান এবং নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বুবলী। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন, তাই আমরা অন্য অংশগুলোর শুটিং শুরু করছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা।’

নামের কারণে ‘ঢাকাইয়া দেবদাস’কে বাণিজ্যিক চলচ্চিত্র মনে হলেও নির্মাতার পরিকল্পনা কিছুটা ভিন্ন। তার ভাষ্য, সিনেমাটি মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে। এরপর দেশের প্রেক্ষাগৃহেও এটি মুক্তি দেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});